1. s114780@yahoo.com : admin :
  2. info@cgsecondaryschool.edu.bd : Our School : Our School
  3. school@cgsecondaryschool.edu.bd : Our School : Our School

প্রতিষ্ঠাতা

চুলকাটি ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়

প্রতিষ্ঠাতা ও জমিদাতাদের নামের তালিকা

মরহুম মৌলভী সৈয়দ আলী ফকির (প্রতিষ্ঠাতা)

মরহুম মৌলভী সৈয়দ আলী ফকির:

বৃটিশ শাসনামলে  অবিভক্ত শুভদিয়া ও বেতাগা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন তিনি।অভিজাত্য, ধনী,  ধর্ম্পরায়ণ, নিষ্ঠাবান,  উত্তম চরিত্রের অধিকারী, যোগ্য নেতৃত্ব – ব্যক্তিত্ব। বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বর্তমান শুভদিয়া ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে ছিল তার বসবাস। তার বাবার নাম ছিল মো: তোরাব আলী ফকির।

 

শ্রী কৃষ্ণ ভুষণ দেবনাথ (প্রতিষ্ঠাতা ও জমিদাতা)

শ্রী কৃষ্ণ ভুষণ দেবনাথ:

তৎকালীন সময়ে বাগেরহাট সদর উপজেলার চুলকাটি ( সোনাডাঙ্গা)  এলাকার হিন্দু সম্প্রদায়ের এক আইকন।  বর্ণাঢ্য,  আভিজাত্য পরিবারের সন্তান তিনি। প্রভাব -প্রতিপত্তি ও স্বচ্চরিত্রের অধিকারী ছিলেন। এলাকার হিন্দু সম্প্রদায়ের উপর ছিল তার পূর্ণ নিয়ন্ত্রণ। তাই এলাকার হিন্দুদের ঐক্যবদ্ধ করে বিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে সকলেরসহযোগিতা  করেন। তার বাবা নাম শ্রী দূর্গাচরণ দেবনাথ। বিদ্যালয়ের সংরক্ষিত তথ্য অনুযায়ী তিনি বিদ্যালয়ের নামে ১৫ শতক জমি দান করেছেন।

 

শ্রী অনাথ বন্ধু দেবনাথ (জমিদাতা)

শ্রী অনাথ বন্ধু দেবনাথ:

একজন বিনয়ী, ভদ্র, শিক্ষিত ব্যক্তিত্ব।বাগেরহাট সদর উপজেলার চুলকাটি ( সোনাডাঙ্গা)  গ্রামে তার বসবাস। ধনী পরিবার। একজন বিদ্যোৎসাহী ব্যক্তিত্ত্ব। তার বাবার নাম  পার্ব্বতী চরণ দেবনাথ। তার সব সন্তানদের তিনি শিক্ষিত করতে পেরেছিলেন। বিদ্যালয়ের সংরক্ষিত তথ্য অনুযায়ী তিনি বিদ্যালয়ের নামে ১  একর ৪০ জমি দান করেছেন।

 

শ্রী অমিয় রঞ্জন দেবনাথ (জমিদাতা)

শ্রী অমিয় রঞ্জন দেবনাথ :

একজন পল্লী চিকিৎসক। শান্ত-শিষ্ট, ভদ্র ও সামাজিক প্রকৃতির মানুষ। ধনী পরিবার। বিদ্যালয় প্রতিষ্ঠার পর বিদ্যালয় প্রাঙ্গণের মধ্যে তার জমি এলাকাবাসীর কথায় বিদ্যালয়ের নামে দান করে দেন। বাগেরহাট সদর উপজেলার চুলকাটি (সোনাডাঙ্গা )  গ্রামের অধিবাসী তিনি। তার বাবার নাম  মধুসূদন দেবনাথ। বিদ্যালয়ের সংরক্ষিত তথ্য অনুযায়ী তিনি বিদ্যালয়ের নামে ১৮ শতক জমি দান করেছেন।

বি:দ্র:- বিদ্যালয়ের নামে দলিলের রেকর্ড অনুযায়ী তথ্য প্রদান করা হয়েছে। প্রকৃতপক্ষে বিদ্যালয়ের নামে ৩ একর জমি রেকর্ড রয়েছে। হয়তো পূর্বে আরও কেহ অথবা উল্লেখিত ব্যক্তিবর্গ মৌখিকভাবে জমি দান করিয়াছিলেন। সে সময়ে দলিল না হলেও পরে বিদ্যালয়ের নামে রেকর্ড হয়েছে।

© All rights reserved © 2025 Chulkati School
Developed BY Md.Al Fahad