1. s114780@yahoo.com : admin :
  2. info@cgsecondaryschool.edu.bd : Our School : Our School
  3. school@cgsecondaryschool.edu.bd : Our School : Our School

উপদেশ মূলক ও শিক্ষামূলক উক্তি/ বাণী

উপদেশ মূলক ও শিক্ষামূলক উক্তি/ বাণী:

মৃত্যুই মানুষের নিশ্চিত ভবিষ্যত !

মনুষ্যত্বই মানুষের ধর্ম।

যে নিজেকে ভালবাসে না, সে কাউকে ভালবাসতে পারে না।

অন্যকে উপদেশ দেওয়া সহজ, কিন্তু নিজেকে বদলানো কঠিন।

সফলতার চাবিকাঠি হলো ধৈর্য ও কঠোর পরিশ্রম।

সঠিক সময় কখনো আসে না, নিজেই সময়কে সঠিক বানাতে হয়।

পড়াশোনা শুধু পরীক্ষার জন্য নয়, জীবনের জন্য শেখো।

জীবনে কখনো ভুল করলে সেটাকে শিক্ষা হিসেবে নিতে হবে, কারণ ভুল করাই শেখার প্রথম ধাপ।

জ্ঞান এমন একটি সম্পদ যা কেউ  ছিনিয়ে নিতে পারে না।

বই পড়া মানেই শুধু জ্ঞান অর্জন নয়, বরং এটি নতুন দৃষ্টিভঙ্গি গড়ে তোলে ।

পৃথিবীকে বদলাতে চাইলে  আগে নিজেকে বদলাও।

অহংকার পতনের মূল।

শিক্ষা জাতির মেরুদন্ড।

ভদ্রতা কোনো দুর্বলতা নয়, এটি একজন মানুষের প্রকৃত শক্তির পরিচয়।

“শিক্ষার মূল উদ্দেশ্য কেবল চাকরি পাওয়া নয়, একজন ভালো মানুষ হওয়ার যোগ্যতা অর্জন করা।”

“সবসময় জিতলেই শিক্ষা হয় না, অনেক সময় হারাই মানুষকে জিততে শেখায়।”

“ভুল করা দোষ নয়, কিন্তু ভুল থেকে না শেখা বড় দোষ।”

“সত্যিকার শিক্ষা সেই, যা মানুষকে বিনয়ী ও সহানুভূতিশীল করে তোলে।”

“শুরু করার জন্য নতুন দিনের প্রয়োজন নেই প্রয়োজন নতুন মানসিকতা”

“যেখানে স্বপ্ন নেই, সেখানে জয় নেই।”

“ক্ষমা করতে শেখো, কারণ প্রতিশোধ শান্তি দেয় না ।”

“সবাইকে খুশি করতে গেলে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলার ঝুঁকি থাকে।”

স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।

যা সহজে পাওয়া যায়, তার গুরুত্বও কম নয়।

জ্ঞানীলোকের কানটা বড় আর জিভটা ছোট হয়।

জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন। তিনিই একমাত্র সাহায্যকারী ও সমাধানদাতা।

“নম্রতা একজন মুমিনের অলংকার, অহংকার শয়তানের চিহ্ন।”

“জ্ঞানই শক্তি, আর শিক্ষার মাধ্যমেই সেই শক্তি অর্জন করা যায়।”

“প্রতিদিন কিছু নতুন শেখো, কারণ জ্ঞান অর্জনের কোনো শেষ নেই।”

“শৃঙ্খলা হলো সাফল্যের চাবিকাঠি।”

“শিক্ষকরা তোমার পথপ্রদর্শক, তাদের সম্মান করো এবং তাদের কথা মনোযোগ দিয়ে শোনো।”

“সততা এবং কঠোর পরিশ্রম তোমাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে।”

“ভুল করা অস্বাভাবিক নয়, কিন্তু ভুল থেকে শিক্ষা গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ।”

“বই তোমার শ্রেষ্ঠ বন্ধু, তাদের সাথে সময় কাটাও।”

“বাবা-মা হলেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান উপহার।”

“জ্ঞানের আলো যিনি জ্বালান, তিনিই প্রকৃত শিক্ষক।”

 

 

 

 

 

সম্পত্তি ক্ষণস্থায়ী এবং জ্ঞান চিরস্থায়ী। -সক্রেটিস

যে ব্যক্তি অন্যের মতামত বা অনুভূতির মূল্য দিতে পারে না, সে কাউকে ভালবাসতেও পারে  । -মাদার টেরেসা

“শিক্ষা হলো সেই চাবিকাঠি, যা আমাদের সম্ভাবনার নতুন নতুন দরজা খুলে দেয় এবং স্বপ্নকে বাস্তব করে তোলার শক্তি জোগায়।” — Anonymous

“ ভুল না  করলে নতুন কিছু শেখা যায় না।” – আলবার্ট আইনস্টাইন

“অসম্ভব শব্দটার মধ্যেই লুকিয়ে আছে সম্ভাবনার ইঙ্গিত ।’” — Audrey Hepburn

“সুযোগ নিজে এসে ধরা দেয় না,  নিজেকে সুযোগ করে নিতে হয়।” — Madam C.J. Walker

“শিক্ষা মানে কেবল পাত্রে জ্ঞান ঢেলে দেওয়া নয়, বরং একজনের ভিতরে জানার আগ্রহ ও চিন্তার আগুন জ্বালিয়ে দেওয়া।” — William Butler Yeats

শিক্ষা এমন একটি সম্পদ যা’ কেহ কখনো কেড়ে নিতে পারে না- বিবিকিং

“তুমি যত বেশি পড়বে, তত বেশি জানবে। তুমি যত বেশি শিখবে, তত দূরে যেতে পারবে।” — Dr. Seuss

জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত। ডিঙ্গিয়ে উঠলে পড়ে যাবার সম্ভাবনা বেশি। – হুইটিয়ার

একজন ঘুমন্ত মানুষ আরেকজন ঘুমন্ত মানুষকে জাগাতে পারেনা।-শেখ সাদী

ধার্মিকতা আর ধর্মান্ধতা এক জিনিস নয়। ধার্মিকতা মানুষকে আলোর পথে নিয়ে যায় আর ধর্মান্ধতা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। – রেদোয়ান মাসুদ

একজন ঘুমন্ত ব্যক্তি আর একজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না।– শেখ সাদী

বড় হতে হলে সবাগ্রে সময়ের মূল্য দিতে হবে।– চার্লস ডিকেন্স ।

অন্যকে বারবার ক্ষমা কর কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না॥ ” —সাইরাস।

প্রত্যেককে বিশ্বাস করা বিপদজনক; কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশী বিপদজনক॥

—আব্রাহাম লিংকন।

তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো।-নেপোলিয়ন বোনাপার্ট

যে কখনও ভুল করেনা। সে নতুন কিছু করার চেষ্টা করে না। – অ্যালবার্ট আইনস্টাইন

মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন ”-রবীন্দ্রনাথ ঠাকুর

রাগকে শাসন না করলে রাগই সম্পূর্ণ মানুষটিকে শাসন করে।– সেফটিস বারী

যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্যেও বিপদজনক ।—থেলিস।

যে নিজেকে অক্ষম ভাবে, তাকে কেউ সাহায্য করতে পারে না॥ ”—জন এন্ডারসন।

সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া।—থেলিস।

শিক্ষার শেকড়ের স্বাদ তেঁতো হলেও এর ফল মিষ্টি।-এরিস্টটল।

“জীবনের প্রকৃত সুখ তখনই আসে, যখন তোমার কিছু কাজ অন্যের উপকারে আসে।”

—গৌতম বুদ্ধ।

“মৃত্যু না হওয়া পর্যন্ত মানুষের শিক্ষা শেষ হয় না।”— রবার্ট ই লি ।

একজন বিশ্বস্ত বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান।—ইউরিপিদিস।

আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না।— শেখ সাদী

জ্ঞানীকে চেনা যায় নীরবতা থেকে, আর মূর্খকে তার বক্তব্য থেকে।–পিথাগোরাস।

মূর্খের উপাসনা অপেক্ষা জ্ঞানীর নিদ্রা উত্তম। — আল হাদিস।

সময়ের সাথে লড়াই করো, কারণ সময় আমাদের সবচেয়ে বেশি কিছু দেয়।” – বেনজামিন ফ্র্যাঙ্কলিন

“কঠিন সময়ের জন্য প্রস্তুত  থাকুন, আল্লাহ আপনাকে পরীক্ষা নিতে পারেন।” – আল- হাদীস।

“স্বপ্ন দেখতে ভয় পাবেন না। স্বপ্নই আপনাকে এগিয়ে নিয়ে যাবে।” – স্টিভেন স্পিলবার্গ।

“যেখানে ইচ্ছা, সেখানে পথ।” —বাংলা প্রবাদ।

“তুমি ঘুমিয়ে যেটা দেখো সেটা স্বপ্ন নয়, স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না” — এপিজে আবদুল কালাম।

সকল কিছু অর্জনের মুলবিন্দু হল ইচ্ছা। — নেপোলিয়ন।

“যত বেশি চেষ্টা করবেন, তত বেশি সফল হবেন।”— স্টিফেন হকিং।

“সময়কে যদি তুমি নিয়ন্ত্রণ করতে পারো, জীবনের উপর তোমার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে।” —ব্রায়ান ট্রেসি।

শিক্ষার মূল তিতা, কিন্তু ফল মিষ্টি।—অ্যারিস্ট

যে অল্প জানে সে বেশি কথা বলে, অন্যদিকে যে বেশি জানে সে চুপ থাকে।— জঁ-জাক রুশো

ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না।—জর্জ বার্নার্ড শ

যে ব্যক্তি অন্যের খারাপ চরিত্র নিয়ে অভিযোগ করলো, সে নিজের চরিত্রের খারাপ দিকটি প্রকাশ করে দিলো। — ইমাম গাজ্জালি

জ্ঞান হল সকল প্রকার সম্পদের জননী।— জঁ-জাক রুশো

কল্পনা জ্ঞানের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ । -আলবার্ট আইনষ্টাইন

আগুনকে যে ভয় পায়, সে আগুনকে ব্যবহার করতে পারে না। রবীন্দ্রনাথ ঠাকুর।

“নিজেকে জানাই হল সকল জ্ঞানের শুরু।” ― Aristotle

“হে মুমিনগণ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।” ―[All-Quran 2:153]

“সম্পত্তির চেয়ে জ্ঞানকে অগ্রাধিকার দিন, কারণ একটি ক্ষণস্থায়ী, অন্যটির চিরস্থায়ী।” ― Socrates

অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় ।-শেক্সপিয়র

শক্তিশালী সে, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে।-হযরত মোহাম্মদ সাঃ

ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে,কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে । -শেকসপীয়ার

অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো।-হোমার

দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই।-অ্যারিস্টটল

আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞতাকে আবিষ্কার করি।-শেলী।

সুশিক্ষিত মানুষ মাত্রই স্বশিক্ষিত।-প্রমথ চৌধুরী।

যে নিজেকে অক্ষম ভাবে, তাকে কেউ সাহায্য করতে পারে না।_জন এন্ডারসন

জানা সত্ত্বেও মেনে না চলার চেয়ে না জানাই ভালো।-টেনিসন।

যে নিজের মর্যাদা বোঝে না অন্যেও তার মর্যাদা দেয় না!-হযরত আলী (রাঃ)

নিচের দিকে তাকিয়ে থাকলে আপনি কখনও রংধনু দেখতে পাবেন না।— চার্লি চ্যাপলিন

চুড়ান্ত বিজয় অর্জিত হওয়ার পূর্ব পর্যন্ত লড়াই, সবসময়।— চে গুয়েভারা

যেখানে পরিশ্রম নেই, সেখানে সাফল্যও নেই। — উইলিয়াম ল্যাংলয়েড

শক্তিশালী সে , যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে। _হযরত মোহাম্মদ সাঃ

নিচ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য।_হযরত আলী (রা)

রাগকে শাসন না করলে রাগই সম্পূর্ণ মানুষটিকে শাসন করে।_সেফটিস বারী

“যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট। ” —(সূরা আত-তালাক: ৩)

“নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।” (সূরা বাকারা: ১৫৩)

“যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞ হয় না, সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় না।” (আবু দাউদ)

“তোমরা উত্তম কথাবার্তা বলো, যাতে মানুষের হৃদয়ে তা দাগ কাটে।” (সূরা আহযাব: ৭০)

“সবচেয়ে উত্তম মুসলিম সে, যার হাত ও জিহ্বা থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে।” (সহিহ বুখারি)

“তোমরা সত্যবাদী হও, কারণ সত্য ন্যায়ের দিকে পরিচালিত করে।” – (সহিহ মুসলিম: ২৬০৭)

“যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না।” – (সহিহ বুখারি: ৬০১৩)

“যে ব্যক্তি ক্ষমা করে, আল্লাহ তাকে পুরস্কৃত করেন।” – (সূরা আশ-শূরা: ৪০)

“যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট।” – (সূরা আত-তালাক: ৩)

“তোমরা ক্রোধ নিয়ন্ত্রণ করো, কারণ ক্রোধ শয়তানের পক্ষ থেকে আসে।” – (সহিহ বুখারি: ৬১১৪)

“গীবত করা মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করার মতো।” – (সূরা আল-হুজুরাত: ১২)

“যে ব্যক্তি বিনয়ী হয়, আল্লাহ তাকে সম্মানিত করেন।” – (সহিহ মুসলিম: ২৫৮৮)

“যে ব্যক্তি মানুষকে কষ্ট দেয়, সে জান্নাতে প্রবেশ করবে না।” – (সহিহ বুখারি:

“অহংকারকারীরা জান্নাতে প্রবেশ করবে না।” – (হাদিস)

“মুমিন তার জিহ্বার দ্বারা অন্যকে কষ্ট দেয় না।” – (হাদিস)

“যে ব্যক্তি ক্ষমা করে, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন।” – (হাদিস)

“ধৈর্য হলো ঈমানের অর্ধেক।” – (হাদিস)

“তারা কখনোই মানুষ হতে পারেনা, যারা মানুষের  ক্ষতির কথা চিন্তা করে।” —হাকীরে আজলী তামতাভী।

“অন্যের প্রতি কুধারনা করাও অন্যায়।” —হযরত আলী(রাদিয়াল্লাহু আনহু)

“হাসিখুশি আচরণ  সৎকাজের সূচনা স্বরূপ।” —হযরত আলী(রাদিয়াল্লাহু আনহু)

“আজকের কাজ কালকের জন্য কখনো অবহেলা করে রেখে দিবে না।” —হযরত ওমর (রাদিয়াল্লাহু আনহু)

“নিজের বদ অভ্যাসকে জয় করাই শ্রেষ্ঠ বিজয়।” —হযরত আলী(রাদিয়াল্লাহু আনহু)

অপরের সুখ সহ্য না হওয়া ব্যক্তি ও লোভী ব্যক্তি কখনো শান্তি পায় না।” — রাবেয়া বসরী (রহমতুল্লাহি আলাইহা)

“সবচেয়ে গরীব সেই ব্যক্তি, যে বিদ্যা থেকে বঞ্চিত।” —হযরত আমিরে মুয়াবিয়া(রাদিয়াল্লাহু আনহু)

“যে নিজেকে চিনতে পেরেছে, সে আল্লাহ তায়ালাকে চিনতে পেরেছে । —আল হাদীস।

“জ্ঞানই শক্তি।” – ফ্রান্সিস বেকন

“শিক্ষা হলো জীবনকে পরিবর্তন করার সবচেয়ে শক্তিশালী অস্ত্র।” – নেলসন ম্যান্ডেলা

“একটি বই হলো একটি বাগান যা পকেটে রাখা যায়।” – চীনা প্রবাদ

“শিক্ষার মূল উদ্দেশ্য হলো নিজেকে প্রশ্ন করতে শেখানো।” – অ্যারিস্টটল

“সবচেয়ে বড় ঝুঁকি হলো কোনো ঝুঁকি না নেওয়া।” – মার্ক জাকারবার্গ

“মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত।” – হাদিস

© All rights reserved © 2025 Chulkati School
Developed BY Md.Al Fahad